শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আরও তিন রাজ্যে জয়ী ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী নির্বাচনে আরও তিনটি রাজ্যে জয়ী হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জয়ে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন ট্রাম্প। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শনিবার রিপাবলিকান প্রাথমিক প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে আইডাহো, মিসৌরি এবং মিশিগান রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে সহজেই হারিয়েছেন তিনি।

মিশিগানে ৩৯, মিসৌরিতে ৫৪ এবং আইডাহোতে ৩২ জন প্রতিনিধি জিতেছেন ট্রাম্প। মিশিগান ককাসে জয়লাভকে প্রেসিডেন্ট প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। আর এই মিশিগানে ১৩টি জেলায় জয়লাভ করেছেন তিনি। এর ফলে প্রতিদ্বন্দ্বী হ্যালির ২৪ প্রতিনিধির বিপরীতে তার প্রতিনিধির সংখ্যা দাঁড়াল ২৪৭ এ। রিপাবলিকান মনোনয়ন পেতে একজন প্রার্থীকে এক হাজার ২১৫ প্রতিনিধি নিশ্চিত করতে হবে।

প্রতিনিধিরা হলেন এমন ব্যক্তি যারা নিজ নিজ দলের জাতীয় অধিবেশনে নিজ রাজ্য বা জেলার প্রতিনিধিত্ব করেন এবং পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন, সেটা তারাই সিদ্ধান্ত নেন। ট্রাম্পের বিজয়টি এলো ৫ মার্চের সুপার টুইসডের ঠিক আগে।

ফলে এখন সবাই তাকিয়ে আছে মঙ্গলবারের সুপার টুইসডের দিকে। রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন নিশ্চিত করার বিষয়টি সুপার টুইসডের ওপর নির্ভর করছে।

এদিন ক্যালিফোর্নিয়া, আলাবামা, আলাস্কা, নর্থ ক্যারোলাইনা, টেনেসি, টেক্সাস, ম্যাসাচুসেটসসহ ১৬টি রাজ্যে রিপাবলিকান দলের প্রাথমিক বাছাই হবে। এই ১৬ রাজ্যের মধ্যে আবার নর্থ ক্যারোলাইনা ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত।

একাধিক রাজ্যে বাছাই অনুষ্ঠিত হয় বলে দিনটিকে মার্কিন নির্বাচন প্রক্রিয়ায় ‘সুপার টুইসডে’ হিসেবে আখ্যায়িত করা হয়। তাই নভেম্বরের নির্বাচনে হোয়াইট হাউসে যাওয়ার লড়াইয়ে সুপার টুইসডে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এদিন ৮৫৪ জন রিপাবলিকান প্রতিনিধির ভোট পেতে লড়াই করবেন প্রার্থীরা।

জিতে গেলে, ২০২৪ সালের প্রেসিডেন্ট লড়াইয়ে ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের মুখোমুখি হবেন ট্রাম্প।

সম্পর্কিত খবর