শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

‘আমি, নুসরাত ইমরোজ তিশা’

চিত্রনায়ক বাপ্পারাজ, চিত্রনায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ দেশের বেশ কয়েকজন তারকা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা তারকাদের তালিকায় আছেন নুসরাত ইয়াসমিন তিশা নামের একজন। তাতেই বিভ্রান্তি। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানিয়েছেন, এই তালিকায় তিনি নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিশা জানান, ভুল নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে কিছু সংবাদমাধ্যম। যাতে তিনি মনোক্ষুন্ন হয়েছে। সাংবাদিকদের দায়িত্ববান হওয়ার আবেদনও করেছেন।

কর ফাঁকি দেওয়ার কারণে কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মোট ২৫ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে—এই মর্মে একটি নোটিশও প্রকাশ করেছে এনবিআর। এসব তারকাদের ঠিকানায় চিঠিও পাঠানো হয়েছে।

সেখানে তিশা নাম নিয়েই লেগেছে খটকা। অভিনেত্রী তিশা এক পোস্টে জানিয়েছেন, ‘সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।

আমি, নুসরাত ইমরোজ তিশা, সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি। আমি আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।’

এনবিআর কর্মকর্তারা জানান, সময়মতো কর পরিশোধ না করায় প্রজ্ঞাপনে উল্লিখিত তারকা শিল্পীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তাদের বেশ কয়েকজন এরই মধ্যে কর পরিশোধ করেছেন। আর কয়েকজন সময় নিয়েছেন।

সম্পর্কিত খবর