শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আমি কী রাস্তার লোক, জায়েদের কাছ থেকে টাকা নিবো: মুনমুন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন জায়েদ খানের কাছ থেকে মুনমুন টাকা নিয়েছেন এমন অভিযোগ উঠেছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জায়েদ। নির্বাচনের দিন জায়েদ ও মুনমুনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে নিজ প্যানেলের একটি তালিকা মুনমুনের হাতে দিতে দেখা গেছে জায়েদকে। ওই সময় জায়েদ মুনমুনকে টাকা দিয়েছেন – এমন অভিযোগ করেছেন অনেকে।

আজ রবিবার ফেসবুকে মুনমুন বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মুনমুন বলেন, ‘আমি নাকি রাস্তায় দাঁড়িয়ে টাকা নিয়েছি। আমি কী রাস্তার লোক? আমি নির্বাচনের দিন এফডিসিতে কালো রঙের পোশাক পরে গিয়েছিলাম। তার সঙ্গে মিলিয়ে কালো রঙের মাস্ক পরেছিলাম। সেই মাস্কটিই আমি খুলে ব্যাগের মধ্যে রেখেছিলাম। আমি নাকি টাকা নিয়ে ভোট দিয়েছি। টাকা দিয়ে আমাকে কিনবে? রাস্তার মধ্যে টাকা দিবে? সেই টাকা খেয়ে আমি ভোট দিব- তাই না? আমার নামে এ ধরনের একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি কী রাস্তায় দাঁড়িয়ে জায়েদের থেকে টাকা নিবো? আমার যদি টাকা নেওয়ার ইচ্ছে হয় জায়েদের থেকে- আমার বাসা জায়েদ চেনে। সে আমার ফেসবুক ফ্রেন্ড। আমি চাইলে যে কোনোভাবেই জায়েদের থেকে টাকা নিতে পারি। এফডিসিতে নির্বাচনে সবাই তো এভাবেই হাত ধরে ধরে ভোট চায়। এফডিসিতে ঢোকার পর জায়েদ আমাকে একটা পেপার দিলো। প্যানেলের তালিকা। বললো আপা, ‘ভুলত্রুটি হইলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পুরো প্যানেলকে ভোট দিয়েন। আর ছোট ভাইটার দিকে খেয়াল রাখবেন।’ জায়েদের কাছ থেকে আমি রাস্তায় দাঁড়িয়ে টাকা নিচ্ছি, টাকা নিয়ে ভোট দিবো – এরকম একটা অন্যায় কথা আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি কী রাস্তার লোক- আপনারা মনে করেন। আমি রাস্তার লোক?’

সম্পর্কিত খবর