down of head

আবু সাঈদ, মুগ্ধদের নিয়ে শানের গান

ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মুগ্ধ, আবু সাঈদসহ অন্যদের নিয়ে গান বাঁধলেন কণ্ঠশিল্পী শান। ‘তোমাদের ভুলব না’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন মিফতাহ করিম। শানের সঙ্গে আরও গেয়েছেন লতা আচার্য ও মুত্তাক হাসিব।

গত রোববার মিউজিক অব আর্ট নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানটি তাই ছাত্রদের উৎসর্গ করেছেন শিল্পীরা।

শান বলেন, ‘ছাত্রদের আন্দোলন সবার মতো আমাকে নাড়া দিয়েছে। দায়িত্ববোধের জায়গা থেকে গানটি গেয়েছি। ছাত্রদের ত্যাগের এই ইতিহাস ভোলার নয়। তারা জীবন দিয়েছে বলে আজ আমরা নতুন দিগন্ত পেয়েছি।’

এন এস

সম্পর্কিত খবর