শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

আবারও গৃহবন্দী মিয়ানমারের অং সান সু চি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সেলর অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর বদলে গৃহবন্দী করা হয়েছে তাকে। গোপন সুত্রের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে এএফপি।

এদিকে একই দিনে মিয়ানমারের জান্তা সরকারের এক মুখপাত্র জানিয়েছে, উত্তপ্ত আবহাওয়ার কারণে বয়স্ক কয়েদীদের বিশেষ সেবা সেওয়া হচ্ছে। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী আরও জানায়, দেশটির নববর্ষ উদযাপনের অংশ হিসেবে ৩,৩০০ কয়েদীকে মুক্তি দেওয়া হবে।

আবহাওয়ার কারণে সাময়িকভাবে সু চিকে কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে, নাকি তার সাজা কমিয়ে আনা হয়েছে, এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি এএফপি।

নোবেল জয়ী ৭৮ বছর বয়সী সু চি বর্তমানে বিভিন্ন মামলায় ২৭ বছরের সাজা ভোগ করছেন। সু চির পাশাপাশি প্রাক্তন প্রেসিডেন্ট উইন মিন্টকেও কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে ইরাবতী।

মিয়ানমারে কয়েক দশক ধরে চলা সামরিক শাসনের পর বছর দশেকের জন্য গণতন্ত্র চালু ছিল। এরপর ২০২১ সালে ফেব্রুয়ারিতে সু চির সরকারকে হটিয়ে আবারও ক্ষমতায় আসে সামরিক জান্তা। এরপর থেকেই জনসম্মুখে সু চিকে খুব একটা দেখা যায়নি।

সম্পর্কিত খবর