শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আবারও আতঙ্ক টেকনাফে

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে আবারও মর্টার শেল ও মুহুর্মুহু গুলির শব্দ শোনা গেছে কক্সবাজারে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায়। এতে নতুন করে আবারও আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে।

শুক্রবার রাত ৯টার পর থেকে গভীর রাত পর্যন্ত থেমে থেমে মর্টারশেল ও গোলাগুলির শব্দ শুনতে পায় তারা।

এদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টায় এবং সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ারর পূর্বেপাশে মিয়ানমারের পর পর তিনটি মর্টার শেলের বিকট শব্দে কেঁপে ওঠে শাহপরীর দ্বীপ।

এর আগে সোমবার থেকে শুক্রবার সকাল দশটা পর্যন্ত কোনো বিকট শব্দ শুনতে পায়নি এসব এলাকার বাসিন্দারা।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলম বলেন, শুক্রবার জুমার নামাজের আগ পর্যন্ত থেমে থেমে খারাংখালী সীমান্তে গোলাগুলি শব্দ পাওয়া গেছে। ফলে সীমান্তের কাছাকাছি চিংড়ির খামার থাকা লোকজন ভয়ে পালিয়ে এসেছেন। তবে আগের তুলনায় গোলার শব্দ অনেকটা কমে গেছে।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানিয়েছেন, গত সোমবার সন্ধ্যার পর থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। এ সময় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে দুপুরে হোয়াইক্যং ও বিকেলে শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে বিকট শব্দ শোনা গেছে।

তিনি বলেন, এমন যুদ্ধ পরিস্থিতিতে কোনো রোহিঙ্গা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে এ জন্য টহল জোরদার রেখেছে বিজিবি, কোস্টগার্ড ও নৌ বাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনী।

সম্পর্কিত খবর