শিরোনাম
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
down of head

আজ থেকে ‘এ’ ক্যাটাগরিতে লুব-রেফের লেনদেন

সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। এ কারণে কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। বিদ্যামান ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। আজ থেকে পরিবর্তিত ক্যাটাগরিতে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে লুব-রেফের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫৭ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩২ টাকা ৩৭ পয়সায়। পুনর্মূল্যায়নসহ যা ৩৬ টাকা ৪৫ পয়সা।

এদিকে চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯৮ পয়সায়।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া লুব-রেফের অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ১৪৫ কোটি ২৪ লাখ ৩০ হাজার। রিজার্ভে রয়েছে ২৩৮ কোটি ৭৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৮৬, বিদেশী দশমিক শূন্য ৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪০ দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে।

 

সম্পর্কিত খবর