শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

বিমানবন্দর সড়কে
আজ তীব্র যানজটের শঙ্কা, সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেলের ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-১ এর কাজ শুরু হবে আজ। এতে ওই সড়কে তীব্র যানজটের আশঙ্কা করছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রজেক্ট (লাইন-১) এর প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞা সই করা বিশেষ ট্রাফিক নির্দেশনায় এই পথের যাত্রীদের যথেষ্ট সময় হাতে নিয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে।

বিশেষ ট্রাফিক নির্দেশনায় বলা হয়েছে, জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ সংরক্ষণে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে বাংলাদেশের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-৬ নির্মাণের লক্ষ্যে ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ এর প্রকল্পের কাজ চলমান। প্রকল্পের প্রস্তাবিত বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল-৩ এবং খিলক্ষেত স্টেশন এলাকায় আগামী ২৯ জানুয়ারি রাত ১০টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম গ্রহণ করা হবে।

এমতাবস্থায়, পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম চলাকালীন এয়ারপোর্ট রুটে যানজট সৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে। ওই করিডরে চলাচলরত সকল জনসাধারণ ও পরিবহনকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এদিকে ফ্লাইটের নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা যায়, বহির্গমন যাত্রীদের গেটে প্রবেশ, চেক-ইন কার্যক্রম বা লাগেজ বুকিং ও বোর্ডিং কার্ড সংগ্রহ, ইমিগ্রেশন, প্রি-বোর্ডিং সিকিউরিটি সম্পন্ন এবং বহির্গমন লাউঞ্জে অবস্থান নিয়ে নানা পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে ফ্লাইটের নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে যাত্রীকে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সম্পর্কিত খবর