শিরোনাম
ডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
down of head

আঙুর বাগান নিয়ে জোলির বিরুদ্ধে পিটের মামলা

২০১৬ সালে ছাড়াছাড়ি হলেও এখনো আইনি লড়াই চলছে হলিউড তারকা ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে। ছয় সন্তানের অভিভাবকত্ব নিয়ে আদালতেও গিয়েছিলেন তারা। এবার জোলির বিরুদ্ধে আঙুর বাগান বিক্রির অভিযোগ এনে মামলা করেছেন পিট। ২০০৮ সালে যৌথভাবে ফ্রান্সে আঙুর বাগান কিনেন জোলি ও পিট। এর ৬ বছর পর সেই আঙুর বাগানেই বিয়ে সেরেছিলেন তারা।

বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় সাবেক স্ত্রী জোলির বিরুদ্ধে মামলা করেন পিট। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আঙুর বাগান ক্রয়ের সময় জোলি ও পিটের মধ্যে চুক্তি হয়েছিল। চুক্তিতে বলা হয়েছিল, তাদের একে অপরের সম্মতি ছাড়া নিজ শেয়ার তৃতীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে পারবেন না। কিন্তু বিচ্ছেদের পর পিটকে না জানিয়ে আঙুর বাগানে নিজের অংশ তৃতীয় পক্ষের কাছে বিক্রি করেন জোলি। আর তাতেই ক্ষেপেছেন পিট। কারণ আঙুর বাগানের রক্ষণাবেক্ষণে বহু আগে থেকেই বিনিয়োগ বন্ধ করে দিয়েছিলেন জোলি। পিট একাই অর্থ ও শ্রম দিয়ে বাগানের দেখাশুনা করেছেন। এরমধ্যে জোলি তাকে না জানিয়েই বাগানে নিজের অংশটি বিক্রি করে দিয়েছেন।

প্রসঙ্গত, ২০০৫ সালে ‌‌‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবির সেটে প্রেমে পড়েন পিট ও জোলি। হলিউডের পাওয়ার কাপল হিসেবে ভক্তরা তাদের আদর করে ডাকতেন ‌‘ব্রাঞ্জেলিনা’ নামে। ২০১২ সালে বাগদান সারেন তারা। এর দুই বছর পর বিয়ে করেন ব্রাঞ্জেলিনা। বিয়ের দুই বছরের মাথায় ২০১৬ সালে তারা আলাদা হয়ে যান। ২০১৯ সালে আদালতে পিট ও জোলির বিচ্ছেদ কার্যকর হয়।

 

সম্পর্কিত খবর