শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আগুন ছিটকে স্টিল কারখানায় ৫ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন ছিটকে এসে একটি স্টিল কারখানায় ৫জন শ্রমিক দগ্ধ হয়েছে। মবার দুপুরে ফতুল্লার রসুলপুরে সিএসআরএম স্টিল কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন সোহেল রানা (৩৬), লিটন (৩৫), আরিফ (২৭), বিল্লাল হোসেন (৩৫) ও মোহাম্মদ আলী (২৬)। তাদের শরীরের ৫২ শতাংশ থেকে ১১ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে মোহাম্মদ আলীর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল থেকে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করায় স্থানীয় থানা পুলিশ ও সাংবাদিকরা বিষয়টি সন্ধ্যায় জানতে পারেন। এরপর ওই কারখানায় শিল্প পুলিশ, থানা পুলিশ ও বেশ কয়জন সাংবাদিক গিয়ে তথ্য চাইলে কারখানার নিরাপত্তাকর্মীরা দুর্ঘটনার বিষয়টি অস্বীকার করেন এবং কারখানায় পুলিশ সাংবাদিক কাউকে প্রবেশ করতে দেয়নি।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের এসআই আব্দুর রহমান জানান, তারা প্রথমে স্বীকারই করেনি তাদের কারখানায় দুর্ঘটনা ঘটেছে। পরে গেইটের সামনে আধা ঘন্টা দাড়িয়ে থেকে অনেক চেষ্টা করে কারখানার ভেতর প্রবেশ করেছি। কিন্তু নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে না নিয়ে গেইটের কাছে একটি রুমে বসিয়ে তাদের ইচ্ছে মত তথ্য দিয়েছে। বিষয়টি দুঃখজনক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘দুপুরে সিএসআরএম স্টিল কারখানায় রড তৈরির জন্য ফার্নিশের ভেতর লোহা গলানো হচ্ছিল। তবে এ ফার্নিশারের তাপমাত্রা বেড়ে যাওয়ায় গলিত লোহা ছিটকে শ্রমিকদের শরীরে পড়ে।

এতে ৫ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি আমরা সন্ধ্যায় জানতে পেরে কারখানায় লোক পাঠিয়েছি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ফতুল্লার সিএইচআরএম মিল থেকে পাঁচ শ্রমিক দগ্ধ হয়ে এসেছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কারখানার নিরাপত্তাকর্মীরা শাহআলম জানান,৫জন দগ্ধ হয়েছে তারা চিকিৎসাধীন রয়েছে। মালিকপক্ষের নির্দেশনা না থাকায় তথ্য দিতে পারিনি।

 

 

সম্পর্কিত খবর