শিরোনাম
down of head

আউটসোর্সিং কর্মীরা ১৫ দিন সময় বেঁধে দিয়ে ৭ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন

সরকারের আশ্বাসে রাজধানীর শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত আউটসোর্সিং কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তারা সরকারকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে সমস্যার কোনো সুরাহা না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা।

অবরোধ প্রত্যাহারের আগে তারা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন। এই বৈঠকে আশ্বস্ত হয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন কর্মচারী সমিতির সভাপতি মাহবুবুর রহমান আনিস।

মাহবুবুর রহমান আনিস বলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, যতদ্রুত সম্ভব আমাদের দাবি আদায়ে কাজ করবেন। সংস্কার কমিটির মাধ্যমে এটি করা হবে। ভবিষ্যতে আউটসোর্সিং কর্মচারীদের সঙ্গে বৈষম্য হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কর্মসূচি স্থগিতের ঘোষণা দিলেও দাবি বাস্তবায়নে সময় বেঁধে দিয়েছেন তিনি। দাবি না মানলে ‘বড় পরিসরে’ রাজপথে নামার হুঁশিয়ারিও দেন।

শনিবার সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে দাবি-দাওয়া তুলে ধরেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কয়েকশ আউটসোর্সিং কর্মী। এর ফলে শাহবাগ ঘিরে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সম্পর্কিত খবর