শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আইডিএলসি ও আইএফএ কনসালটেন্সির মধ্যে সমঝোতা স্মারক

 

দেশের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং ইসলামিক ফাইন্যান্স অ্যাকাডেমি অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের (আইএফএসি) মধ্যে সঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৫ অক্টোবর) গুলশানে আইডিএলসি হেড অফিসে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত শরিয়াহ ও ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ দল আইডিএলসি-এর কর্মীদের প্রশিক্ষণ দেবে এবং ইসলামী অর্থনীতি প্রকল্পের উন্নয়নে কাজ করবে।

সমঝোতা স্মারকের আলোকে আইএফএসি-এর বিশেষজ্ঞ দল আইডিএলসি-কে আর্থিক পরিষেবায় ইসলামী অর্থনীতি বিষয়ক পাঠ্যক্রম ও শিক্ষামূলক প্রোগ্রাম তৈরিতে সহায়তা করবে। এছাড়াও ইসলামী অর্থনীতি সচেতনতা তৈরি ও পেশাদারিত্বের মাত্রা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মসূচি আয়োজনে আইডিএলসি ফাইন্যান্সকে সহযোগিতা করবে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ কনসালটেন্সি লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি ইউসুফ সুলতান এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের মহাব্যবস্থাপক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মীর তারিকুজ্জামান। অনুষ্ঠানে আইডিএলসি-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুল হান্নান, মীর ওমর নাসের, মোঃ শামসুজ্জামান। আইএফএ কনসালটেন্সির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মুফতি আহসানুল ইসলাম ও মোহাম্মদ সাদিকুর রহমান অনুষ্ঠান।

আইএফএ কনসালটেন্সি ইসলামী অর্থব্যবস্থাপনা নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান। মুফতি আব্দুল্লাহ মাসুম পরিচালিত আইএফএ কনসালটেন্সি কর্তৃক আয়োজিত ইসলামী অর্থব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন কোর্সে বাংলাদেশ, ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠানকে শরিয়াহ পরামর্শ প্রদান ও জাকাত সেবা প্রদানের পাশাপাশি মানুষের মধ্যে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নীতি-নৈতিকতা ও শরীয়াহ নির্দেশনা গ্রহণযোগ্য করে তুলতে কাজ করছে।

প্রতিষ্ঠানটি ইসলামী ব্যাংকিং, সুকুক, তাকাফুল, ইসলামী ফিন্যান্স, ফিকাহ অব রিবা ইসলামী অর্থব্যবস্থাপনা বিষয়ক নানা বিভিন্ন বিষয়ে প্রায় ২০টি কোর্স পরিচালনা করে। প্রতিষ্ঠার পাঁচ বছরে হাজারের বেশি শিক্ষার্থী এখানে বিভিন্ন কোর্স সম্পন্ন করেছেন। এছাড়াও প্রতিষ্ঠানটি বাহরাইন ভিত্তিক আন্তর্জাতিক শরিয়াহ মাণদণ্ড প্রণেতা প্রতিষ্ঠান অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানােইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট (এএওআইএফআই)-এর প্রশিক্ষণ বিষয়ক সহযোগী ও পরীক্ষা কেন্দ্র হিসেবে কাজ করছে।

সম্পর্কিত খবর