শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পাকিস্তানকে ৪২০ কোটি ডলার সহায়তা দেবে সৌদি

অর্থসংকট মোকাবিলায় পাকিস্তানকে ৪২০ কোটি ডলারের সহায়তা দেবে সৌদি আরব। করোনাকালের সংকট কাটাতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে পাকিস্তানের কেন্দ্রী ব্যাংককে বিশাল অংকের অর্থ সহায়তার রাজকীয় নির্দেশনা ঘোষণা দেয় সৌদি ফান্ড ফর ডেভলপমেন্ট (এসডিএফ)। সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজের খবরে এ তথ্য জানা গেছে।

আরব নিউজের খবরে বলা হয়, সৌদিতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত লেফটেন্যান্ট জেনারেল বিলাল আকবর জানান, অর্থ সহায়তার মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও করোনা মহামারির প্রভাব দূর করতে ৩০০ কোটি ডলার পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে। বাকি ১২০ কোটি ডলার তেল সহায়তা হিসেবে দেওয়া হবে।

এদিকে মোটা অংকের অর্থসাহায্যের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটারে তিনি বলেছেন, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ৩০০ কোটি ডলার জমা এবং ১২০ কোটি ডলার পরিশোধিত পেট্রোলিয়ামে অর্থায়নের জন্য আমি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানাতে চাই। কঠিন পরিস্থিতিতে সৌদি আরব সবসময় আমাদের পাশে থেকেছে। এখন বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মুখেও তারা পাশে রয়েছে।

এর আগে গত সোমবার (২৫ অক্টোবর) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে অনুষ্ঠিত মিডলইস্ট গ্রিন ইনিশিয়েটিভ জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশগ্রহণ করেন।

সূত্র : আরব নিউজ

সম্পর্কিত খবর