শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, এমপিকে সতর্ক

 

বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে স্থানীয় এমপি সাহাদারা মান্নানকে সতর্ক করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম নান্নুর অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য তাকে সতর্ক করা হয়।

এমপি সাহাদারা মান্নানকে সতর্ক করে এ বিষয়ে বুধবার (২৭ অক্টোবর) তাকে চিঠি দিয়েছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ্।

অভিযোগ অস্বীকার করে এমপি সাহাদারা মান্নান দাবি করেছেন, তিনি এমন কোনো কাজ করেননি, যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়।

চিঠিতে বলা হয়, নারকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম অভিযোগ করেছেন, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের এমপি সাহাদারা মান্নান ও তার ছোট ভাই সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনহাদুজ্জামান লীটন সোনাতলা পৌরসভা নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিদুল বারী রব্বানীর পক্ষে প্রকাশ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অথচ আচরণবিধিতে বলা আছে, অধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা- কর্মচারী প্রচার চালাতে পারবেন না।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা এমপি সাহাদারা মান্নানকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ করেন। সেই সঙ্গে উপজেলা চেয়ারম্যানকেও এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।

সম্পর্কিত খবর