শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আইডিআরএর পুলে সিইওর যোগ্য মাত্র ৫ জন!

মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেয়ার জন্য পুল বা তালিকায় লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির জন্য মাত্র ৫ যোগ্য প্রার্থী পেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইডিআরএ। এরমধ্যে লাইফ বীমা চারজন আর নন-লাইফে মাত্র একজন ব্যক্তি তালিকায় যোগ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিইও হিসেবে নিয়োগ দেয়ার জন্য যোগ্য লাইফের চারজন হলেন, অজিত চন্দ্র আইচ, অমল কান্তী দাস, এস এম জিয়াউল হক ও পিপুল বিশ্বাস। এঁরা সবাই ইতোমধ্যে বিভিন্ন কোম্পানিতে সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে নন-লাইফ বীমা সিইও হিসেবে যোগ্য একমাত্র ব্যক্তি হলেন নাজিম উদ্দীন। তিনি ইসলামী ইন্সুরেন্সে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে সিইও হিসেবে নিয়োগ সহায়তার জন্য পুল গঠন করে আইডিআরএ। এই পুলে তালিকাভুক্ত হওয়ার জন্য বেশ কয়েকজন আবেদন করলে নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী যোগ্যতাসম্পন্ন আগ্রহী ব্যক্তিদের বাছাই করে ৫ জনের নাম প্রকাশ করে সংস্থাটি।

তবে, সিইও পুলভুক্ত করার জন্য প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে নির্ধারিত নিয়ম অনুসারে বাছাই করা হবে বলেও জানায় আইডিআরএ। এ ছাড়াও পরবর্তিতে যেকোন সময়ে সংস্থার কার্যালয়ে যোগ্য ব্যক্তিরা এ সংক্রান্ত আবেদন করতে পারবেন বলে কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে।

এ বিষয় আইডিআরএর এক কর্মকর্তা অর্থবাংলাকে বলেন, বীমা খাতে যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে, কিন্তু এতো সংকট তা ভাবতে পারিনি। সব শর্ত পূরণ করে বীমা খাতে সিওই হিসেবে মাত্র ৫ জন যোগ্য হলেন- এটা হতাশার। কিভাবে আরও দক্ষ জনশক্তি তৈরি করা যায়, সেটাই এখন বড় দায়িত্ব।

সম্পর্কিত খবর