শিরোনাম
icon কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী icon ৮ দিনে প্রবাসী আয় ১১৩ কোটি ডলার icon ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী icon অক্টোবরে মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশে নামল icon মানি চেঞ্জারদের সুযোগ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক icon চিকিৎসায় বিদেশে নেওয়া যাবে ৩০ হাজার ডলার icon ঢাকায় বৃষ্টি-বজ্রপাত icon ৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার : প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৫ মৃত্যু, আক্রান্ত ২,২৬০ জন icon যমুনা অয়েলের চেয়ারম্যান ইউনুসুর রহমান icon হামে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১,৪৪০ জন icon ন্যাশনাল পলিমারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সী পার্লের বোর্ড সভা ১৪ নভেম্বর icon খুলনা পাওয়ারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সূচকের পতনে বেড়েছে লেনদেন icon ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব icon শেখ হাসিনার পাসপোর্ট আবেদন যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী icon ন্যূনতম মজুরি নির্ধারণে বৈঠকে বসছে বোর্ড icon ৭ কোম্পানির প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির icon এসিআইয়ের বোর্ড সভা ১২ নভেম্বর icon সেলভো কেমিক্যালের বোর্ড সভা ১২ নভেম্বর icon সিভিও পেট্রোকেমিক্যালের বোর্ড সভা ১৪ নভেম্বর icon লাভোলোর বোর্ড সভা ১২ নভেম্বর icon বিডি অটোকার্সের বোর্ড সভা ১২ নভেম্বর icon কাসেম ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১২ নভেম্বর
down of head

আইএফআইসি ব্যাংকের সঙ্গে নগদের চুক্তি

নগদ গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য ডিজিটাল সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে আইএফআইসি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) মো. মনিতুর রহমান, চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং নগদ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, নগদ অ্যাপ ও এজেন্ট অ্যাপের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) ও ফিক্সড ডিপোজিট (এফডি) হিসাব খোলার সুযোগ চালুর সম্ভাব্যতা যাচাই করবে দুই প্রতিষ্ঠান।

পাশাপাশি নগদ অ্যাপের মাধ্যমে যোগ্য গ্রাহকদের আইএফআইসি ব্যাংকের বিভিন্ন ঋণপণ্য ও ডিজিটাল ঋণ দেওয়ার সুযোগও যাচাই করা হবে। নগদের এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য আইএফআইসি ব্যাংকের ঋণসুবিধার মাধ্যমে অর্থায়নের সুযোগ তৈরির বিষয়টিও সম্ভাব্য সহযোগিতার আওতায় রয়েছে।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে দেশের গ্রাহকদের কাছে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা আরও সহজে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। ব্যাংকের সক্ষমতার সঙ্গে নগদের বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্ক কাজে লাগিয়ে ডিজিটাল মাধ্যমে ঋণ ও আমানতসেবা দেওয়ার নতুন সুযোগ খোঁজা হবে।

নগদের প্রশাসক (বিপিও-নগদ) মো. মোতাছিম বিল্লাহ বলেন, সারাদেশে নগদের তিন লাখের বেশি উদ্যোক্তার নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকিং সেবা দেশজুড়ে পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে। সমঝোতা স্মারকের ফলে গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য আরও বিস্তৃত আর্থিক সেবার সুযোগ তৈরির সম্ভাবনা যাচাই করা যাবে।

তিনি বলেন, আইএফআইসি ব্যাংকের ব্যাংকিং সক্ষমতাকে কাজে লাগিয়ে নগদের ডিজিটাল প্ল্যাটফর্মে সঞ্চয় ও ঋণসেবার পরিসর বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

সমঝোতা স্মারকের মাধ্যমে প্রস্তাবিত ব্যবসায়িক ক্ষেত্রগুলোর সম্ভাব্যতা, কার্যকর মডেল এবং বাস্তবায়নের সুযোগ যৌথভাবে যাচাই ও মূল্যায়ন করবে দুই প্রতিষ্ঠান।

উল্লেখ্য, ২০২১ সালের মার্চ থেকে ‘অ্যাড মানি’ সেবার জন্য আইএফআইসি ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে নগদ। এ সেবার মাধ্যমে আইএফআইসি ব্যাংকের হিসাব থেকে নগদ ওয়ালেটে টাকা যোগ করতে পারেন গ্রাহকেরা। নতুন উদ্যোগের মাধ্যমে বিদ্যমান সহযোগিতার পরিধি আরও বাড়িয়ে আইএফআইসি ব্যাংকের ব্যাংকিং ও ঋণসেবাগুলো নগদের গ্রাহক ও এজেন্ট প্ল্যাটফর্মে যুক্ত করার সম্ভাবনা যাচাই করা হবে।

সম্পর্কিত খবর