অস্থির সলোমন দ্বীপে তিনজনের মরদেহ উদ্ধার

সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারাতে পুড়ে যাওয়া একটি ভবন থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার পুলিশ জানিয়েছে, সেখানকার অশান্ত রাজধানীতে দাঙ্গার কয়েকদিন পর প্রথম মৃত্যুর খবর পাওয়া গেল। খবর আল-জাজিরার।

চায়নাটাউন জেলার একটি দোকানে দগ্ধ মরদেহগুলো পাওয়া গেছে। লুটেরা এবং বিক্ষোভকারীদের রোষানলে পড়েছিল দোকানটি। নিরাপত্তা প্রহরীদের একজন সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, শুক্রবার রাতে দোকানের দুটি ঘরে তিনজনের মরদেহ পাওয়া যায়।

পুলিশ বলছে, ফরেনসিক দল এরই মধ্যে তদন্ত শুরু করেছে। তারা এখনো ঘটনাস্থলেই আছে। তবে তাদের মৃত্যুর কারণ এখনো সঠিকভাবে জানা যায়নি।

জানা গেছে, দাঙ্গার অভিযোগে শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই এলাকা ছেড়ে আজও বহু মানুষ অন্যত্র চলে যাচ্ছে।

 

সম্পর্কিত খবর