শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

অর্থ উপদেষ্টা
অর্থনীতির অগ্রগতি সন্তোষজনক

বাংলাদেশের অর্থনীতির সার্বিক অগ্রগতি ও অর্জনকে “সন্তোষজনক” উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “বাংলাদেশ ৫৩ বছরেরও বেশি সময় ধরে সংগ্রাম করে আসছে। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেও দেশ আজ অনেক মাইলফলক অতিক্রম করেছে।”

শনিবার (১৯ এপ্রিল) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘এমপাওয়ারিং বাংলাদেশ: পাথওয়েজ টু লিডারশিপ, ইউনিটি অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এক অনলাইন আলোচনায় তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, “আমরা ইতোমধ্যে নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে অগ্রসর হয়েছি। এটি আমাদের দীর্ঘমেয়াদি অগ্রগতিরই প্রতিফলন।”

বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “ক্ষমতা গ্রহণের পর প্রশাসনিক বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো বিষয়গুলো আমাদের চ্যালেঞ্জ হিসেবে এসেছে। তবে এসব মোকাবেলায় আমরা সচেষ্টভাবে কাজ করে যাচ্ছি।”

বহুল আলোচিত অর্থনৈতিক সংস্কার বিষয়ে তিনি বলেন, “আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কাজ করছি। অল্প সময়ের মধ্যে সব কিছু পরিবর্তন করা সম্ভব নয়, তবে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করছি যা ভবিষ্যতের রাজনৈতিক সরকার অনুসরণ করতে পারবে।”

তিনি আরও বলেন, “আইনি সংস্কারসহ দীর্ঘমেয়াদি উন্নয়ন রাজনৈতিক সরকারের মাধ্যমেই সম্ভব। তবে আমরা সেই ভিত্তি গড়ে দিচ্ছি।”

দেশের তরুণদের নিয়ে আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা বলেন, “বাংলাদেশের তরুণদের সম্ভাবনা অসাধারণ। যদি তাদের প্রযুক্তি, দক্ষতা, শিক্ষা ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করা যায়, তবে তারা আগামী দিনে বাংলাদেশের উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠবে।”

অর্থ উপদেষ্টার মতে, দেশের আর্থ-সামাজিক বাস্তবতা এবং বর্তমান চ্যালেঞ্জগুলো মাথায় রেখেই পরিকল্পিত সংস্কার ও তরুণদের সক্ষমতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ একটি স্থিতিশীল ও অগ্রসর অর্থনীতির পথে এগিয়ে যেতে পারবে।

জেএস

সম্পর্কিত খবর