শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

অবৈধ ফোন কিনলে ক্রেতার বিরুদ্ধেও ব্যবস্থা: ডিবি

রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে চুরি হওয়া নামিদামি ব্রান্ডের মোবাইল ফোন বিক্রি করা হচ্ছিল বসুন্ধরা শপিংমলে। তবে, চুরি যাওয়া ফোনগুলো সবই ছিলো লাগেজ পার্টির মাধ্যমে আনা অবৈধ ফোন। কোনো শপিংমলে এ ধরনের অবৈধ ফোন বিক্রি হলে বিক্রেতাদের আইনের আওয়াতায় আনা হবে। পাশাপাশি কেউ অবৈধ ফোন কিনলে ওই ক্রেতাকেও আইনের আওতায় আনা হবে। যমুনা ফিউচার পার্ক থেকে চুরি যাওয়া ফোনগুলো উদ্ধারের পর এসব কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৫ই জুলাই সকাল সাড়ে ১০টায় একটি চোর চক্রের সক্রিয় সদস্যরা যমুনা ফিউচার পার্কের লেভেল-৪, ব্লক-সি এর শেফা ইন্টারন্যাশনাল মোবাইল শোরুম থেকে তালা ভেঙে অ্যাপল, স্যামসাং ও সনি ব্র্যান্ডের ৫৫টি দামি মোবাইল ব্যাগে করে নিয়ে যায়। বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ডিবি পুলিশ নিশ্চিত হয় যে, চোর চক্রের তিন সদস্যদের মধ্যে দুইজন একটি/দুইটি করে মোবাইল বসুন্ধরা মার্কেটের বিভিন্ন দোকানে এবং দোকানের সামনে দাঁড়িয়ে থেকে আগত ক্রেতাদের কাছে বিক্রি করেছে।

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাজধানীর বসুন্ধরা, ভাটারা এবং কুমিল্লায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের চোর চক্রের ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেনÑ অনিক হাসান, নাহিদ হোসেন ও নাদিম মোহাম্মদ সাগর। তাদের হেফাজত থেকে চোরাইকৃত বিভিন্ন ব্রান্ডের ৪৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। চোর চক্রের অনেকে টিকটক ভিডিও বানিয়ে চুরাই মোবাইল বিক্রির প্রচারণাও চালিয়ে আসছিল।
ডিবি প্রধান বলেন, লাগেজ পার্টির মাধ্যমে কর ফাঁকি দেয়া অহরহ মোবাইল বিভিন্ন শপিংমলে বিক্রি হচ্ছে। যা আইনগত অপরাধ।

যদি কোনো বিক্রেতা এ ধরনের কাজে যুক্ত থাকে, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট শপিংমল কর্তৃপক্ষকেও সতর্ক হওয়ার আহ্বান জানান হারুন অর রশিদ।

সম্পর্কিত খবর