শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

অন্তঃসত্ত্বা কাজলকে নিয়ে ট্রল, অভিনেত্রীর আবেগঘন পোস্ট

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা কাজল আগারওয়াল অন্তঃসত্ত্বা। এই সময়ে গর্ভবর্তীদের শরীরে নানা রকম পরিবর্তন আসে। কাজলেও ক্ষেত্রে তাই হয়েছে। এ কারণে বডি শেমিংয়ের শিকার হয়েছেন নায়িকা। খবর এনডিটিভির।

বিকৃত রুচির মানুষগুলোর ট্রলের জবাব দিয়েছেন কাজল। এ বিষয়ে তিনি বুধবার ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেছেন।
কাজল লিখেছেন, নানা রকম পরিবর্তনের মধ্য দিয়ে আমার দিনগুলো যাচ্ছে। জীবনযাপন, শরীর, বাসা এবং কর্মস্থলে নতুন অভিজ্ঞতার মুখোমুখি আমি। কিছু মন্তব্য, বডি শেমিং, মিম ইত্যাদি করে সত্যি কোনো লাভ নেই। একটু দয়ালু হওয়া শিখুন। এটা খুব কঠিন মনে হলে নিজে বাঁচুন এবং অন্যদের বাঁচতে দিন। যারা বিষয়গুলো বুঝতে চান না তাদের উচিত যেসব নারী এই অবস্থার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন তাদের সম্পর্কে জানা। অন্তঃসত্ত্বা অবস্থায় আমাদের শরীরে অনেক পরিবর্তন আসে। ওজন বাড়ে। হরমোনের পরিবর্তনের কারণে পেট ও বুকে দৃশ্যমান পরিবর্তন আসে। আকৃতির এই পরিবর্তনের মধ্যেই একটি শিশু বড় হয়। কোনো কোনো সময় আমাদের ত্বকও ফেটে যায়। এ সময় শরীর ও মন ভালো থাকে না। শরীরে যেসব পরিবর্তন আসে সেগুলো ঠিক হতে সময় লাগে।

২০২০ সালের ৩০ অক্টোবের একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরেছিলেন কাজল আর গৌতম।

নতুন অতিথিকে স্বাগত জানানোর আগে বেবিমুনের জন্য দুবাই গিয়েছেন কাজল আগারওয়াল। সেখানে কাটানো নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন তিনি। এমনকি তার শেয়ার করা ছবিগুলো দেখা গেছে তার বেবিবাম্পও। কিন্তু সেসব ছবির নিচেই তার শারীরিক পরিবর্তন নিয়ে করা হচ্ছে সমালোচনা। আর এতেই কষ্ট পেয়েছেন কাজল।

 

 

সম্পর্কিত খবর