শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণের বর্ণ প্রতিযোগিতা

আল আমিন মিয়াজীঃ

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা এর আয়োজনে প্রাথমিক, মাদ্রাসার ইবতেদায়ী বিভাগ ও কিন্ডারগার্টেন স্কুলের প্রাক -প্রাথমিক(শিশু) এবং প্রথম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণ প্রতিযোগিতা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

১৬ ফেব্রুয়ারি , ২০২৪ শুক্রবার মতলবের ০২ টি কেন্দ্রে বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ- কমিটির আহবায়ক মাহিনুর ইসলাম বৃষ্টি ও সদস্য সচিব মোহাম্মদ সবুজ এর পরিচালনায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণ প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় মতলব কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ ও ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনের সহ সভাপতি জয়ন্তী ভৌমিক।

বর্ণ প্রতিযোগিতা পরীক্ষার সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা, উপ-কমিটির সমন্বয়ক মুহাম্মদ আল আমিন মিয়াজী, সংগঠনের সাধারণ সম্পাদক ও উপ-কমিটির যুগ্ম সমন্বয়ক এএস পলাশ, উপ- কমিটির যুগ্ম আহবায়ক সীমান্ত পাল, সুমন চন্দ্র সাহা, সদস্য মোঃ সৈকত তালুকদার, মোঃ তামিম তালুকদার, মোঃ কামরুল হাসান ও শয়ন বর্মন, সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ তালুকদার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম লিংকন।

এসময় কেন্দ্র পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা পরিষদ সদস্য, মতলব দক্ষিণ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি ফারুক আহমেদ বাদল, ০৩ নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি শিরিন, উপদেষ্টা পরিষদ সদস্য, বিশিষ্ট আবৃত্তিকার সাইয়্যেদুল আরেফিন শ্যামল, উপদেষ্টা ও মতলব পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, উপদেষ্টা পরিষদ সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা শ্রমিক লীগের সভাপতি আল মহসিন প্রধান, ০৩ নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করীম সেলিম, উপদেষ্টা ও ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন, উপদেষ্টা ও ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুন মিয়া, সাংবাদিক মোহাম্মদ আকতার, সংগঠনের সাবেক সভাপতি, এলিট পরিষদের সদস্য সাংবাদিক আরিফুল ইসলাম শান্ত, এলিট সদস্য মোঃ সোহেল রানা সরকার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক টীম।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য মোঃ রোমান সরকার, ইসরাত জাহান রুমি সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক- শিক্ষিকা, সহকারী শিক্ষক সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

সম্পর্কিত খবর