১০৫ কেজি স্বর্ণ উদ্ধার: বিমানের টেকনিশিয়ান সিরাজুলের জামিন স্থগিত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০৫ কেজি স্বর্ণের চালান আটকের ঘটনায় গ্রেফতার বাংলাদেশ বিমানের জুনিয়র টেকনিশিয়ান মো. সিরাজুল ইসলামকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তার সেই জামিন আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।
মঙ্গলবার ২১ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত এই আদেশ দেন।
আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো বশির উল্লাহ।
উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ছিল প্রায় ৪৬ কোটি ৮০ লাখ টাকা।


