শিরোনাম
icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী
down of head

হবে আরেকটি শৈত্যপ্রবাহ ও বৃষ্টি

 

টানা তিন দিনের রোদে তাপমাত্রা খানিকটা বাড়লেও আবারও তা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামীকাল মঙ্গলবার থেকে দেশের কয়েকটি স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আবতাব উদ্দীন বলেন, ‘আগামী ২১ তারিখের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। এরপর মৃদু থেকে মাঝারি ধরনের একটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। সেটি দুই থেকে তিন দিন থাকতে পারে।’
আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার রাজশাহী ও রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় সামান্য বৃষ্টি হয়েছে। আজ সোমবারও সারা দেশের কয়েকটি জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
আর বৃষ্টির কারণে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘রোদের কারণে দিনের বেলা তাপ বেড়ে গিয়ে যে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছিল, তা কিছুটা হলেও কমতে পারে সোমবার। আকাশে মেঘ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও কমতে পারে। তবে গত এক সপ্তাহ আগে যে তীব্র শীত শুরু হয়েছিল, তা আপাতত অনুভূত হওয়ার সম্ভাবনা কম।’
গতকাল দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৪ ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য জেলাগুলোর সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।
এদিকে গতকাল নওগাঁয় ৪ মিলিমিটার, রাজশাহীতে ২ ও বগুড়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিনাজপুর ও রংপুরেও সামান্য বৃষ্টিপাত হয়েছে।

সম্পর্কিত খবর