শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আতিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ ইসির

 

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে আনা বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিল নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার রাতে ডিএনসিসির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমকে নির্দেশনাটি পাঠিয়েছে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান।

নির্দেশনায় বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্তৃক মনোনীত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের ‘নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আমার নির্বাচনী প্রচারণারত মাইক্রোফন ভাঙচুর’ এবং ‘নৌকা প্রতীকের প্রার্থীর আচরণ বিধি লংঘন’ বিষয়ক গত ১৩ জানুয়ারি দাখিলকৃত আবদনের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।’

তাবিথ আউয়াল তার আবেদনে কমিশনকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছিলেন। নৌকা প্রতীকের প্রার্থী অর্থাৎ আতিকুল ইসলামের বিরুদ্ধে প্রচার শুরু সময়ের আগেই প্রচারে অংশ নেয়ায় একবার শোকজ করেছিল রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর