হজ ব্যবস্থাপনা : জাতীয় ও নির্বাহী কমিটি গঠন
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় ও নির্বাহী কমিটি গঠন করেছে সরকার। দুই কমিটি গঠন করে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটি
প্রধানমন্ত্রী কমিটির সভাপতি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের প্রধান এই কমিটির সদস্য সচিব।
২৪ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এ কমিটির সদস্য করা হয়েছে।
কমিটির বাকি সদস্যরা হলেন- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকার হজ অফিসের পরিচালক, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি।
কমিটির কার্যবিধিতে বলা হয়- সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার লক্ষ্যে পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া, সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া।


