সাপ্তাহিক লেনদেনের প্রায় ৩০ শতাংশ ১০ কোম্পানির দখলে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের মোট লেনদেনের প্রায় ৩০ শতাংশই ছিল ১০ কোম্পানির দখলে। এর মধ্যে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। মোট লেনদেনের ৯ দশমিক ৩৬ শতাংশই ছিল কোম্পানিটির দখলে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে বেক্সিমকো লিমিটেডের ২ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার ৬৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৯৬ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার টাকা। তবে আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন কমেছে ২ দশমিক ৭৯ শতাংশ।
লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় শীর্ষে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। মোট লেনদেনের ৪ দশমিক শূন্য ২ শতাংশই ছিল ব্যাংকটির দখলে। গত সপ্তাহে কোম্পানিটির ২১৩ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার টাকার ১১ কোটি ৯ লাখ ৯ হাজার ৮২৩টি শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে আগের সপ্তাহের তুলনায় ব্যাংকটির লেনদেন কমেছে ৪ দশমিক ৬৯ শতাংশ।
গত সপ্তাহের লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। কোম্পানিটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ১০ দশমিক শূন্য ৮ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রতিষ্ঠানটির ৫ কোটি ১৯ লাখ ১৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩৭ কোটি ১৫ লাখ ৭৮ হাজার টাকা। এ সময়ের মোট লেনদেনের ২ দশমিক ৫৮ শতাংশই ছিল প্রতিষ্ঠানটির দখলে।
পরের অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় ৭ দশমিক ৭৯ শতাংশ কমেছে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ব্যাংকটির ৯ কোটি ১১ লাখ ২৫ হাজার ৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩৪ কোটি ৩৭ লাখ ৪ হাজার টাকা। এ সময়ের মোট লেনদেনের ২ দশমিক ৫৩ শতাংশই ছিল ব্যাংকটির দখলে।
মোট লেনদেনের ২ দশমিক ২০ শতাংশ নিয়ে তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১১৬ কোটি ৭১ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ৬ কোটি ১৬ লাখ ৩৭ হাজার ৭৯৫টি শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ।


