শিরোনাম
icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম
down of head

সরকারি ১১ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২১ জন নতুন ডিএমডি

রাষ্ট্র মালিকানাধীন ১০ ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের ২১ জন মহাব্যবস্থাপককে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মোহাম্মদ সফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক নিরঞ্জন চন্দ্র দেবনাথকে ওই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মজিবর রহমানকে সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের মহাব্যবস্থাপক অরুন কুমার চৌধুরীকে একই প্রতিষ্ঠানের ডিএমডি করা হয়েছে।

রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক বেগম সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতি পেয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের ডিএমডি হয়েছেন। জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শহীদুল ইসলামকে পল্লী সঞ্চয় ব্যাংকের ডিএমডি করা হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক চানু গোপাল ঘোষ ওই ব্যাংকের ডিএমডি হিসাবে পদোন্নতি পেয়েছেন।
রূপালী ব্যাংকের মো. আ. রহিম বেসিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান খান সোনালী ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি পেয়েছেন। জনতা ব্যাংকের মো. মাহবুবর রহমানকে পদোন্নতি দিয়ে সোনালী ব্যাংকের ডিএমডি করা হয়েছে। রূপালী ব্যাংকের বেগম ওয়াহিদা বেগম পদোন্নতি পেয়ে আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকের ডিএমডি হয়েছে।

জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি হয়েছেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক মীর মোফাজ্জল হোসেন পদোন্নতি পেয়ে বাংলাদেশ ওই ব্যাংকের ডিএমডি হয়েছেন। রূপালী ব্যাংকের মো. শওকত আলী খান ওই ব্যাংকের ডিএমডি হয়েছেন। জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান গাজীকে অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রূপালী ব্যাংকের খান ইকবাল হোসেনকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে। জনতা ব্যাংকের মো. কামরুল আহছান পদোন্নতি পেয়ে জনতা ব্যাংকের ডিএমডি হয়েছেন। অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম একই ব্যাংকের ডিএমডি হয়েছেন। রূপালী ব্যাংকের শচীন্দ্র নাথ সমাদ্দার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ডিএমডি হয়েছেন। রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক বেগম সালমানকে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি করা হয়েছে। বেসিক ব্যাংকের আবু মো. মোফাজ্জেল পদোন্নতি পেয়ে ওই ব্যাংকের ডিএমডি হয়েছেন এবং অগ্রণী ব্যাংকের মো. মনিরুল ইসলামকে একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ/পদোন্নতি ও পদায়ন বিষয়ক নীতিমালা-২০১৯’ ও সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা নীতিমালা ও প্রজ্ঞাপন দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে। জারি করা এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।

 

সম্পর্কিত খবর