শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে বাংলাদেশের উন্নতি

বাংলাদেশের উন্নতিতে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে ৭৭ রেটিং পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের রেটিং ব্যবধান মাত্র ১।

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে উঠল বাংলাদেশ। কলম্বোতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে এক ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ে নবম স্থানে উঠল টাইগাররা।

বাজে পারফরমেন্সের কারণে গত মে মাসে ১৮ বছর পর ওয়ানডে র‌্যাংকিংয়ে দশম স্থানে নেমে যায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয়ের পর ৭৮ রেটিং নিয়ে নবম স্থানে উঠে বাংলাদেশ।

বাংলাদেশের উন্নতিতে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে ৭৭ রেটিং পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের রেটিং ব্যবধান মাত্র ১।

শ্রীলঙ্কার কাছে আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হারলে ১ রেটিং কমবে বাংলাদেশের। তখন ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭ রেটিং হবে টাইগারদের। তারপরও রেটিংয়ে ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকার সুবাদে নবম স্থানেই থাকবে বাংলাদেশ।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ জিতলে ২ রেটিং পাবে বাংলাদেশ। তখন ৮০ রেটিং নিয়ে নবম স্থানেই থাকবে বাংলাদেশ।

বর্তমানে ১০২ রেটিং নিয়ে পঞ্চম স্থানে আছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জিতলে ১০৩ রেটিং নিয়ে পঞ্চম স্থানেই থাকবে শ্রীলঙ্কা। হেরে গেলে ২ রেটিং হারাবে লঙ্কানরা। কিন্তু তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।

সম্পর্কিত খবর