শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শরীয়ত সরকারের সন্তানদের স্কুলে যাওয়া বন্ধ

 

বয়াতি শরীয়ত সরকারের পরিবারের সদস্যদের ‘একঘরে’ করে রেখেছেন তার নিজ গ্রামের মসজিদের ইমাম ফরিদ হোসেন ও কয়েকজন মাতব্বর। এতে গ্রেফতার হওয়া এই বয়াতির পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার স্ত্রী শিরিন বেগম, পুত্র অনিক (১২) ও যমজ দুই কন্যা অনিকা (৭) ও কনিকা (৭) ঘর থেকেও বের হতে ভয় পাচ্ছে। এসব শিশুদের স্কুলে যাওয়া বন্ধ রয়েছে।

বয়াতির ভাই মারফত আলী অভিযোগ করেন, গ্রাম্য কিছু মাতব্বর এবং মসজিদের ইমাম ফরিদ হোসেন তাদের জিম্মি করে রেখেছেন। এদিকে বয়াতি শরীয়ত সরকারকে মামলা থেকে অবিলম্বে মুক্তির দাবিতে মানিকগঞ্জ, সিংগাইর, রাজবাড়ি, রাজশাহী ও রাজধানী ঢাকায় মানববন্ধন বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাউল শিল্পী ও বিভিন্ন সংগঠন।

মানিকগঞ্জে একটি গানের আসরে আল্লাহ রাসুলের শানে বেয়াদবী, ইসলাম ও কোরআন সম্পর্কে কটুক্তি এবং কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে বয়াতি শরিয়ত সরকারকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আগধল্যা গ্রামে তার বাড়ি। গত শুক্রবার আগধল্যা দারুস সুন্নাত হাফেজিয়া মাদ্রাসা ও আগধল্যা মধ্যপাড়া মসজিদের ইমাম মাওলনা মো. ফরিদ হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর ঐ দিন রাতে বয়াতি শরিয়ত সরকারকে গ্রেফতার করা হয় বলে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহামন জানান।

গ্রেফতারের পর ১০ দিনের রিমান্ড আবেদন করে গত শনিবার টাঙ্গাইল চিফ জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিন দিনের রিমান্ড শেষে গত মঙ্গলবার তাকে জেল হাজতে প্রেরণ করা করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানিয়েছেন।

এর আগে বয়াতি শরিয়ত সরকারকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তিসহ ফাঁসির দাবিতে মুসুল্লিরা প্রতিবাদ সমাবেশ করে। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন কদিমধল্যা ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধল্যা ঈমান-আকিদা সংরক্ষণ কমিটি এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মো. সায়েদুর রহমান বলেন, মামলার পর বয়াতি শরিয়ত সরকারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান বয়াতি শরিয়ত সরকারের পরিবারকে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সম্পর্কিত খবর