শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

রেলের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার: রেলমন্ত্রী

রেলের উন্নয়নের জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার, বলেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি। এ জন্য বঙ্গবন্ধু সেতুতে নতুন রেল সেতু নির্মাণ কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনক্ষণ ঠিক করলে ২০২০ সালের ১৭ মার্চ জাতীর জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর দিন বঙ্গবন্ধু সেতুতে নতুন রেল সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের বঙ্গবন্ধুু সেতু পশ্চিম প্রান্তে নতুন রেল সেতু নির্মাণের স্থান পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এসব বলেন।

তিনি বলেন, আগামী চার বছরের মধ্যে সেতুর কাজ সম্পন্ন করা হবে। রেলের সংখ্যা যত বাড়ছে ততই রেল যোগাযোগের বিলম্ব সৃষ্টি হচ্ছে। এর কারণ রেলের লেন একটি হওয়ার কারণে এই সময় ক্ষেপণ হচ্ছে। এ কারণে রেল সেতু নির্মাণ করা হলে আলাদা আলাদা লেনে রেল চলাচল করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মাদ, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ও পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, আওয়ামী লীগ নেতা আবু ইউসুফসহ রেলওয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা।

সম্পর্কিত খবর