শিরোনাম
icon কমল সোনার দাম icon রমজানে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা icon ১০ দিনে রেমিট্যান্স এলো ১৪০ কোটি ডলার icon জানুয়ারির মধ্যে আইএমএফের কাজ শেষের আশা অর্থমন্ত্রীর icon পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের অনুদান icon রাজধানীতে ডিএমপির কড়া নজরদারি icon দর বৃদ্ধির শীর্ষে আমান কটন icon লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স icon হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৪ icon প্রথম শ্রেণিতে লটারি, অন্য শ্রেণিতে পরীক্ষা icon সূচকের উত্থানে লেনদেন ৭৫৭ কোটি টাকা icon পরিচালকের ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট খোলার সুযোগ icon বন্ধ ট্যানারি চালুতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী icon আফতাব অটোর বোর্ড সভা ১৫ নভেম্বর icon নাভানা সিএনজির বোর্ড সভা ১৫ নভেম্বর icon ডমিনেজ স্টিলের বোর্ড সভা ১৪ নভেম্বর icon রাজধানীতে গ্রেফতার ৪৬৬ জন icon এমজেএলের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইস্টার্ন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আমান কটনের প্রথম প্রান্তিক প্রকাশ icon সমতা লেদারের প্রথম প্রান্তিক প্রকাশ icon স্কয়ার টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু ফেব্রিক্সের প্রথম প্রান্তিক প্রকাশ icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ফের বাড়ল তেলের দাম
down of head

রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা শিক্ষার্থীদের কাজ নয়

সড়ক দুর্ঘটনায় দোষীদের শাস্তি দেওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা শিক্ষার্থীদের কাজ নয়, এটা কেউ করবেন না। দয়া করে যার যার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করুন। আর যারা দোষী, অবশ্যই তাদের শাস্তি দেওয়া হচ্ছে।’

গণভবন থেকে আজ বুধবার সকালে ভার্চুয়ালি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিশু একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং ধানমন্ডি-২৭ নম্বরে জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানান, সড়ক দুর্ঘটনায় দোষীদের খুঁজে বের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্ক এ ব্যাপারে। সঙ্গে সঙ্গে দোষীদের খুঁজে বের করা হয়েছে। আর, সব জায়গায় ভিডিও ফুটেজ আছে। যেকোনো সময় যে অপরাধ করছে, তাদের ধরে ফেলা খুব একটা কঠিন হচ্ছে না। আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই সেটা করা হচ্ছে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘ভবিষ্যতে গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া… যারা করবে, তাদেরও শাস্তি দেওয়া হবে। যে গাড়িতে আগুন দেওয়া হবে, সে গাড়িতে যদি কেউ মারা যায় বা পোড়ে, তাহলে এ ক্ষেত্রেও কঠোর শাস্তি দেওয়া হবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে।’

নারী ও শিশুদের কল্যাণে বঙ্গবন্ধু এবং সরকারের উদ্যোগ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘দেশের নারীদের সমাজে প্রতিষ্ঠা এবং সমঅধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ।’

এ সময় করোনার নতুন ঢেউ সম্পর্কে সবাইকে সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাস্তাঘাটে চলাচল করতে ট্রাফিক আইন মেনে চলারও আহ্বান জানান তিনি।

সম্পর্কিত খবর