শিরোনাম
icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর
down of head

রাঙ্গামাটির দুর্গম এলাকায় গোলাগুলি, নিহত ৩

রাঙ্গামাটির রাজস্থলীতে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর দুই গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজস্থলীর দুর্গম এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে থানা পুলিশ এখনো পৌঁছাতে পারেনি। ফলে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

নিহতরা সবাই জেএসএসের সশস্ত্র শাখার সদস্য বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ওসি মো. মফজল আহাম্মদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, তিনজন নিহত হওয়ার খবর আমরা নিশ্চিত হয়েছি।

তিনি জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর একটি টিম গেছে। আমরা থানা পুলিশের একটি টিমও রওয়ানা হয়েছি। ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় আমরা সেখানে পৌঁছাতে একটু সময় লাগবে। ওসি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহতরা সবাই জেএসএসের রাজনীতির সঙ্গে জড়িত।

সম্পর্কিত খবর