শিরোনাম
icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর
down of head

মাদক মামলায় সন্তান গ্রেফতার হওয়ার পর যা করেছিলেন জ্যাকি চ্যান

কুংফু সুপারস্টার জ্যাকি চ্যান পর্দায় অনেকবারই মাদক ব্যবসায়ীদের শায়েস্তা করেছেন। কিন্তু ব্যক্তিজীবনে তার ছেলেকেই মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল। তখন প্রকাশ্যে অভিনেতা বলেছিলেন, ‘আমি লজ্জিত।’

মাদকদ্রব্য বহনের কারণে ২০১৪ সালের ১৮ আগস্ট জ্যাকি চ্যানের ছেলেকে আটক করেছিল বেইজিং পুলিশ। জ্যাকি চ্যানের ছেলে জেসি চ্যান চলচ্চিত্র ও টেলিভিশন দুই মাধ্যমেই জনপ্রিয় তারকা সেই সময়ে। ফ্যাং জুমিং নামেই তিনি বেশি পরিচিত।

জেসিকে জিজ্ঞেস করে পুলিশ জানতে পেরেছিল, অনেক বড় তারকাই তার অ্যাপার্টমেন্টে আসতেন মাদক সেবন করতে এবং কিনতে।

মাদকের সাথে জেসির সম্পৃক্ততার খবর যখন প্রকাশ্যে আসে, জ্যাকি চ্যান বিব্রত বোধ করেন। সেই সময়ে অভিনেতা মিডিয়ার সামনে এসে পুরো পৃথিবীর কাছে ক্ষমা চান এবং বলেন, ‘আমি খুবই লজ্জিত।’ সামাজিক মাধ্যমে অভিনেতা তখন লিখেছেন, ‘আমি আমার সন্তানের কাজের কারণে খুবই রাগান্বিত এবং লজ্জিত।’

মাদক মামলায় ছয় মাসের জেল হয়েছিল জেসি চ্যানের। জেসি ক্ষমা চেয়েছিলেন এবং এরপরে আর ভুল না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাজা খেটে কারাগার থেকে বের হওয়ার পর সংবাদ সম্মেলন করে ভুল শিকার করে ক্ষমা চেয়েছিলেন জেসি।

সম্পর্কিত খবর