শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

মাগুরায় নির্বাচনী সংঘাতে নিহত ৪

মাগুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে চারজনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার জগদল ইউনিয়নে সংঘর্ষ বাঁধলে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউনিয়নের জগদল মাঝিপাড়া এলাকার রহমান মোল্লা (৫৫), সবুর মোল্লা (৫২), কবির মোল্লা (৫০) ও ইমরান হোসেন (২৫)।

তারা ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য নজরুর ইসলাম ও তার প্রতিপক্ষ সবুর মোল্লার সমর্থক।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, নজরুল ইসলাম ও তার প্রতিপক্ষ সবুর মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে এলাকায়। আগামী ১১ নভেম্বর ওই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সম্প্রতি সবুব মোল্লার পক্ষে সৈয়দ হাসান নামে এক ব্যক্তিকে ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী ঘোষণা করা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার জেরে জগদল মাঝিপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। উভয় পক্ষ প্রতিপক্ষের ওপর ধারোলো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলা ও পাল্টা হামলায় ঘটনাস্থলেই চারজন নিহত হন।

তাছাড়া কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “দুই পক্ষের হামলা-পাল্টা-হামলায় চারজন নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন।”

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সম্পর্কিত খবর