শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ভিডিও কলে মা–বাবার সঙ্গে কথা, কাঁদলেন শাহরুখপুত্র

মুম্বাইয়ের আর্থার রোডের জেলে আগামী কয়েক দিনের জন্য থাকতে হবে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। বৃহস্পতিবার আরিয়ানের জামিন না হওয়ায় ২০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে। এত দিন মা–বাবার সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। এবার ১০ মিনিটের জন্য মা-বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলার অনুমতি পান আরিয়ান। ভিডিও কলে মায়ের সামনে ঝরঝর করে কেঁদে ফেলেন গৌরীপুত্র।

করোনার কারণে কড়া বিধিনিষেধ। তাই জেলবন্দী কয়েদিরা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে পারবেন না। মাসে দুই থেকে তিনবার ভিডিও কলে কথা বলতে পারবেন। এ ছাড়া ছেলের খাবার খরচের জন্য গৌরী খান চার হাজার পাঁচ শ রুপি পাঠিয়েছেন বলেও ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিবেদন করেছে।

জেলে অন্য কয়েদিদের মতোই থাকতে হবে আরিয়ানকে। সাধারণ খাবার খুব একটা ভালো লাগেনি শাহরুখপুত্রের। শোনা গেছে, শুধু বিস্কুট খেয়েই থাকছেন কিং খানের ছেলে। ২০ অক্টোবর পর্যন্ত তাঁকে জেলেই থাকতে হচ্ছে। কারণ, আরিয়ানের জামিন শুনানি স্থগিত করা হয়েছে। পুনরায় শুনানি শুরু হবে ২০ অক্টোবর বুধবার।

২ অক্টোবর মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরি থেকে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) আটক করে আরিয়ান খানকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর মাদক–কাণ্ডে গ্রেপ্তার করা হয় শাহরুখপুত্রকে। এ পর্যন্ত এই ইস্যুতে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত খবর