শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

স্বামীর সঙ্গে কথা বলতে বলতে গলায় ফাঁস

গাজীপুরে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন পোশাককর্মী মরিয়ম বেগম (২১)। সে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পরজোনা গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী।

পারিবারিক কলহের জেরে মহানগরীর লক্ষ্মীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (১৫ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় নলজানী এলাকার কোজিমা পোশাক কারখানায় চাকরি করতেন মরিয়ম বেগম। করোনা পরিস্থিতির কারণে স্বামী পোশাককর্মী মনিরুল ইসলাম গত কয়েক মাস ধরে বেকার হয়ে পড়েন। সংসারের ভরণপোষণের খরচ জোগাতে না পারায় গত কয়েকদিন ধরে স্বামীর সঙ্গে মরিয়মের ঝগড়া চলছিল। এ ঘটনার জেরে স্বামী মনিরুল ইসলাম স্ত্রীর সঙ্গে রাগ করে কিছু দিন পূর্বে গ্রামের বাড়ি চলে যায়।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, শুক্রবার দুপুরে মরিয়ম মোবাইল ফোনে স্বামীর সঙ্গে কথা বলছিলেন। কথা বলতে বলতে হঠাৎ ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। তার সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে লাশ দেখতে পান। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর