শিরোনাম
icon কমল সোনার দাম icon রমজানে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা icon ১০ দিনে রেমিট্যান্স এলো ১৪০ কোটি ডলার icon জানুয়ারির মধ্যে আইএমএফের কাজ শেষের আশা অর্থমন্ত্রীর icon পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের অনুদান icon রাজধানীতে ডিএমপির কড়া নজরদারি icon দর বৃদ্ধির শীর্ষে আমান কটন icon লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স icon হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৪ icon প্রথম শ্রেণিতে লটারি, অন্য শ্রেণিতে পরীক্ষা icon সূচকের উত্থানে লেনদেন ৭৫৭ কোটি টাকা icon পরিচালকের ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট খোলার সুযোগ icon বন্ধ ট্যানারি চালুতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী icon আফতাব অটোর বোর্ড সভা ১৫ নভেম্বর icon নাভানা সিএনজির বোর্ড সভা ১৫ নভেম্বর icon ডমিনেজ স্টিলের বোর্ড সভা ১৪ নভেম্বর icon রাজধানীতে গ্রেফতার ৪৬৬ জন icon এমজেএলের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইস্টার্ন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আমান কটনের প্রথম প্রান্তিক প্রকাশ icon সমতা লেদারের প্রথম প্রান্তিক প্রকাশ icon স্কয়ার টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু ফেব্রিক্সের প্রথম প্রান্তিক প্রকাশ icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ফের বাড়ল তেলের দাম
down of head

বিসিএসএ কোটা জালিয়াতি: আইডিআরএ পরিচালক ওএসডি

মুক্তিযোদ্ধার সন্তান কোটায় জালিয়াতির মাধ্যমে ২৯তম বিসিএসে চাকরি নেওয়ার অভিযোগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক রকিবুর রহমান খানকে ওএসডি করা হয়েছে। গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

রকিবুর রহমান খান ২৯তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান। সরকারি নথিতে তিনি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চাকরিপ্রাপ্ত হিসেবে উল্লেখ থাকলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান অনুযায়ী, তিনি মূলত ওই কোটায় আবেদনই করেননি। এই জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দুদক তার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০১১ সালের ১০ জুলাই ২৯তম বিসিএসের প্রথম নিয়োগ গেজেটে প্রশাসন ক্যাডারে ১৮৪ জনকে নিয়োগ দেওয়া হয়। তখন মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী না থাকায় ১৪টি পদ শূন্য ছিল। এর প্রায় ১৩ মাস পর রকিবুর রহমান খানসহ আরও কয়েকজনকে নিয়োগ দিয়ে দ্বিতীয় দফায় গেজেট প্রকাশ করা হয়।

গত ৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে জানায়, মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদন না করেও জালিয়াতির মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগে ২৯তম বিসিএসের ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুদক। ওই চিঠিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। এর ছয় মাসেরও বেশি সময় পর অবশেষে রকিবুর রহমান খানকে ওএসডি করা হলো।

সম্পর্কিত খবর