শিরোনাম
icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
down of head

বিধবা নারীকে ধর্ষণ ও লুটপাটে গ্রেপ্তার ৪

 

খুলনায় এক বিধবা নারীকে ধর্ষণ ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালুয়া দক্ষিনপাড়া গ্রামের পয়ত্রিশোর্ধ্ব বিধবার দ্বায়েরকৃত মামলায় আটককৃতরা ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

লিখিত অভিযোগে জানা গেছে, ওই বিধবা তার ১৩ বছরের শিশুপুত্রকে নিয়ে ২৮ সেপ্টেম্বর রাতে নিজ বাড়ীতে ঘুমিয়ে পড়েন। পরে রাত ২টার দিকে মুখোশ পরা ৪ ব্যক্তি ঘরে ঢুকে স্টিলের বাক্স খুলে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। যাওয়ার সময় ৩ জন বিধবা ওই নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় পরের দিন ভিকটিম নারী বাদী হয়ে থানায় ৪ জনকে অজ্ঞাত আসামী করে মামলা করে। ইতোমধ্যে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফী জানান, অভিযান চালিয়ে কয়রার বিভিন্ন স্থান থেকে ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, পাশ্ববর্তী কয়রা উপজেলার আমাদী গ্রামের শেখ জিয়াদ আলীর ছেলে ভাটা শ্রমিক ও পোনা ব্যবসায়ী শেখ অহিদুল ইসলাম (২৮), একই এলাকার মৃত অহেদ আলীর ছেলে মটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (২৬), শেখ খলিলুর রহমানের ছেলে বেকারী কর্মচারী মোনায়েম (২৫) ও পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মৃত ইউসুফ ঢালীর ছেলে ফেরদাউস ঢালী (৫১)।

আটককৃতরা সিনিয়র পুলিশ সুপার ডি-সার্কেল সাইফুল ইসলামের নিকট অপরাধের কথা স্বীকার করেছে বলে তিনি জানান।

সম্পর্কিত খবর