বিজিএমইএ সভাপতির সঙ্গে বিজিবিএ প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্প্রতি বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) একটি প্রতিনিধি দল বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন। বিজিবিএ প্রতিনিধি দলে ছিলেন সভাপতি কেআই হোসেন, মহাসচিব মো. আমিনুল ইসলাম, সহসভাপতি মো. আনোয়ার শহীদ এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ (ফেরদৌস)। এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক হারুন অর রশিদ এবং সাবেক পরিচালক আশিকুর রহমান (তুহিন)। উভয় পক্ষের বৈঠকে ক্রেতা, বায়িং হাউজ এবং রফতানিকারকদের মধ্যে সমস্যা বা বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তির জন্য একটি কমিটি গঠন করা হয়।

 

সম্পর্কিত খবর