শিরোনাম
icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম
down of head

বাবার সঙ্গে ছোটবেলায় ফিরে গেলেন কোয়েল

এক সময় বাংলা সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল কবির লড়াই। সাধারণ মানুষ যেমন বাস্তবে কবির লড়াই শুনতে যেতেন। তেমনই বড়পর্দাতেও চিত্রনাট্যের অনুষঙ্গে দেখানো হয়েছে কবির লড়াই। এ যেন কবির লড়াই এ বার উঠে এলো বাবা-মেয়ের আড্ডার মাধ্যমে। সেই বাবা-মেয়ের জুটি হলেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক এবং তার কন্যা তথা অভিনেত্রী কোয়েল মল্লিক।

‘বাবার সঙ্গে কবির লড়াই’ শীর্ষক একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কোয়েল। তাতে দেখা যাচ্ছে, ‘ভাগ্যিস ডিম পাড়ে হাঁসেরা…’ গানটি বাবার সঙ্গে হাততালি দিয়ে গাইছেন কোয়েল। দুজনই যে আনন্দ করে গাইছেন, তা তাদের দেখেই বোঝা যাচ্ছে। হ্যাশট্যাগে দুর্গা পুজো ২০২১ ব্যবহার করেছেন কোয়েল।

নিজের ব্যক্তি জীবনের বিভিন্ন ঘটনা ‘কোয়েল কথা’ হ্যাশট্যাগ দিয়ে বিগত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন কোয়েল। মল্লিক বাড়ির দুর্গাপূজা অত্যন্ত বিখ্যাত। শহর কলকাতা তো বটেই, বিদেশ থেকেও অতিথিরা এই পুজো দেখতে আসেন।

সে পুজোর স্মৃতিচারণে দিন কয়েক আগে কোয়েল বলেন, ‘পূজা বলতেই মনে পড়ে ভোগ বিতরণ। ছোড়দি আমাকে ফ্রকের ওপর শাড়ি পরিয়ে দিত। ছোড়দিকে আমি লিপস্টিক পরিয়ে দিতাম। মা আমাকে লিপস্টিক পরতে দিত না। গিন্নি বান্নি হয়ে সেজে পুজো দেখতাম আমরা। বয়স্করা নামতে পারতেন না। আমরা ঘরে ঘরে গিয়ে প্রসাদ দিয়ে আসতাম। অনেক ঘর, অনেক সিঁড়ি আমাদের বাড়িতে।’

আজকাল ছেলেকে সামলে অনেক বেছে বেছে সিনেমা করছেন কোয়েল। পূজায় মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘বনি’। এ ছাড়াও বেশ কিছু সিনেমা হাতে রয়েছে নায়িকার। তার মধ্যে কয়েকটির কাজ শেষ। কয়েকটির শুটিং শুরু হবে। আপাতত বাড়িতে ছেলে কবীরকে নিয়ে সময় কাটছে তার।

সম্পর্কিত খবর