শিরোনাম
icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস icon স্বর্ণের দাম আরও কমল icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল
down of head

ফেসবুকের ক্ষমা প্রার্থনা

ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বব্যাপী সমস্যা সৃষ্টি হয়েছিলো। এ জন্য ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে ফেসবুক। কারিগরি সমস্যার কারণে তাদের এই সময়িক সমস্যা হয়েছিলো বলে জানিয়েছে ফেসবুক।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, যে কারিগরি ত্রুটির কারণে ফেসবুকের সেবায় বিঘ্ন ঘটেছিল, তা ঠিক করা হয়েছে।

বৃহস্পতিবার অনেকেই টুইটার ব্যবহার করে ফেসবুকের সেবাগুলো ব্যবহারে সমস্যার কথা জানান। ফেসবুক ২৪ ঘণ্টা পর জানায়, তারা সমস্যার সমাধান করে ফেলেছে তবে পুরো সিস্টেম ধীরে ধীরে স্বাভাবিক হবে। ফেসবুকের এ সমস্যা মূলত সার্ভার কনফিগারেশনে পরিবর্তনের কারণে ঘটেছিল।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ‘অসুবিধার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং প্রত্যেকের ধৈর্যের প্রশংসা করি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়, থ্যাংকস গিভিং ডে উপলক্ষে বৃহস্পতিবার বিপুলসংখ্যক মানুষ ফেসবুকে শুভেচ্ছাবার্তা আদান-প্রদান করেছেন। আর এতেই সার্ভার ডাউন হয়ে ফেসবুক একপ্রকার অচল হয়ে পড়ে।

যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কয়েকটি দেশে নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার এই থ্যাংকস গিভিং ডে উদযাপন করা হয়। যুক্তরাষ্ট্রে দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়ে থাকে।

বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ফেসবুক ব্যবহার করতে না পেরে অভিযোগ জানান অনেক ব্যবহারকারী। পোস্ট শেয়ার বা মেসেজ আদান-প্রদান করতে পারেননি অনেকে।

ফেসবুকের মতো একই অবস্থা হয় ইনস্টাগ্রাম ব্যবহারকারীদেরও। ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীরাও একই অভিযোগ জানিয়েছেন। তবে আজ শুক্রবার থেকে ফেসবুকের সেবাগুলো স্বাভাবিক হতে শুরু করেছে।

সম্পর্কিত খবর