পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২২%
চলতি ২০২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় প্রায় ২২ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৮৮ পয়সা। সেই হিসাবে আলোচ্য সময়ে ইপিএস বেড়েছে ১৯ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ২৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ১৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১২ টাকা ৩৯ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে এনএভিপিএস দাঁড়ায় ১৩ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ টাকা ৯০ পয়সা।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫ পয়সা।



