শিরোনাম
icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন
down of head

পাবজি গেম খেলা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কিশোরের

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পাবজি গেম খেলা নিয়ে দ্বন্দ্বে হামলায় আহত এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত রাজু (১৪) একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ও দক্ষিণ সাহরাইল কিন্ডারগার্টেনের ছাত্র।

নিহত রাজুর বাবা মুসলেম জানান, উপজেলার দক্ষিণ সাহরাইল রাজু কোরাইশির ছেলে আলিফ (১৬) পাবজি গেম ও বিভিন্ন আইডি হ্যাক করতো। এ বিষয়টি রাজু (১৪) সবাইকে জানিয়ে দেয়ার কথা বলে।

এরই জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কৌশলে রাজুকে সাইকেলে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রুপারচর এলাকার কালীগঙ্গা নদীর তীরে কাশবনে নিয়ে যায়। সেখানে রাজুকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এরপর রাজুর গায়ের জামা খুলে মুখে ঢুকিয়ে দিয়ে গলায় ফাঁস দিয়ে মাথা ও মুখ থেতলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে।

এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে রাজুর পরিবার রাজুকে খুঁজে না পেয়ে আলিফের বাড়িতে যায়। আলিফ ও তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। রাত ৯টার দিকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাহরাইল ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়।

এরপর রাজুকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন থেকে শনিবার ভোরে মারা যায় রাজু।

এদিকে সকাল ১০টার দিকে আলিফের বাড়িতে ঘেরাও করে বিক্ষুদ্ধ জনতা।

সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা জানান, বিক্ষুদ্ধ জনতা অভিযুক্ত আলিফকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে জনতা। এতে দুই পুলিশ সদস্য আহত হয়

সম্পর্কিত খবর