শিরোনাম
সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীটানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান
down of head

মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন মৌসুমী, ভিসা পাননি সানী

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মৌসুমী তার একমাত্র কন্যা ফাইজাকে নিয়ে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রে গেছেন। আগামী ২৯ অক্টোবর তার ১৮ বছর পূর্ণ হবে। এরপর সে নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রের আইডি কার্ড এবং অন্য কাগজপত্রের জন্য আবেদন করতে পারবে। এ জন্যই মেয়েকে নিয়ে সেখানে উড়াল দিয়েছেন মৌসুমী। তবে ভিসা জটিলতার কারণে যেতে পারেননি ওমর সানী। গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন মৌসুমীর স্বামী চলচ্চিত্র অভিনেতা ওমর সানী।

প্রায় ২০ দিন যুক্তরাষ্ট্রে থাকবেন মৌসুমী। এই সময়টায় মেয়ের আইডি কার্ডসহ কাগজপত্রের জন্য আবেদনের পাশাপাশি তাকে সেখানকার বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে খোঁজ-খবর নেবেন। এছাড়া সেখানে বসবাস করা মা-বোনসহ অন্য আত্মীয়দের সঙ্গে সময় কাটাবেন।

ওমর সানী আরও জানান, তার নিজেরও এই সময় স্ত্রী-কন্যার সঙ্গে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ভিসা জটিলতায় তিনি যেতে পারছেন না। ফলে আগামী ৩ নভেম্বর মৌসুমীর জন্মদিনেও পাশে থাকা হবে না তার। যুক্তরাষ্ট্রে মেয়ে এবং অন্য আত্মীয়দের সঙ্গে এবারের জন্মদিন পালন করবেন মৌসুমী। এছাড়া নিজের ব্যক্তিগত কিছু কাজও সেখান থেকে সারতে পারেন প্রিয়দর্শিনী এই নায়িকা।

 

সম্পর্কিত খবর