শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

নাতির বন্ধুকে বিয়ে করলেন ৬১ বছরের বৃদ্ধা

প্রেমের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়। এ কথা আবারও প্রমাণ করলেন ৬১ বছর বয়সী এক বৃদ্ধা। তাইতো রীতিমতো প্রেম করে নাতির ২৪ বছর বয়সী বন্ধুকে বিয়ে করলেন তিনি। জর্জিয়ার রোম শহরে ঘটেছে এমন ঘটনা।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, রোম শহরের ওই বৃদ্ধার নাম শেরিল ম্যাকগ্রেগর। আর তার নাতির বন্ধু হলেন-কোরান ম্যাককেইন। চলতি বছরের ৩ সেপ্টেম্বর তারা বিয়ে করেন। সেই বিয়ের অনুষ্ঠান তাদের হাজার হাজার টিকটক অনুসারী লাইভে দেখেন।

জানা গেছে, শেরিলের নাতির একটি খাবারের দোকান আছে। সেই দোকানেই কাজ করতেন কোরান। ২০১২ সালে কোরানের বয়স যখন মাত্র ১৫ বছর তখন শেরিলের সঙ্গে ওই দোকানেই পরিচয় হয় তার। সেই যোগাযোগ প্রাথমিকভাবে গড়ে উঠলেও এক সময় তা বন্ধ হয়ে যায়। ফের ২০২০ সালে অনলাইনে তাদের মধ্যে গড়ে ওঠে যোগাযোগ। তখন থেকে নিয়মিত যোগাযোগ হয় তাদের। শেষে একদিন একটি ক্যাফেতে হঠাৎ আংটি নিয়ে শেরিলকে বিয়ের প্রস্তাব দেন কোরান।
কোরান বলেন, ‌‘শেরিল খুবই নরম মনের মানুষ। তিনি সুন্দরী, সৎ ও ইমোশনাল। সেই কারণেই উনাকে আমার ভালো লাগে। আমি যখন উনাকে বিয়ের প্রস্তাব দিই, তখন উনি অবাক হয়েছিলেন। ’

বিয়ে প্রসঙ্গে শেরিল বলেন, ‘রাস্তায় বেশিরভাগ মানুষ আমার স্বামীকে আমার নাতি বলে মনে করে। এটা ভালো লাগে না।’

উল্লেখ্য, একলা মায়ের দায়িত্ব পালন করেছেন শেরিল। তার সাত সন্তান রয়েছে। সবাই মায়ের এই সম্পর্ককে মেনে নিয়েছেন।

 

সম্পর্কিত খবর