শিরোনাম
icon ৮ দিনে প্রবাসী আয় ১১৩ কোটি ডলার icon ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী icon অক্টোবরে মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশে নামল icon মানি চেঞ্জারদের সুযোগ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক icon চিকিৎসায় বিদেশে নেওয়া যাবে ৩০ হাজার ডলার icon ঢাকায় বৃষ্টি-বজ্রপাত icon ৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার : প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৫ মৃত্যু, আক্রান্ত ২,২৬০ জন icon যমুনা অয়েলের চেয়ারম্যান ইউনুসুর রহমান icon হামে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১,৪৪০ জন icon ন্যাশনাল পলিমারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সী পার্লের বোর্ড সভা ১৪ নভেম্বর icon খুলনা পাওয়ারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সূচকের পতনে বেড়েছে লেনদেন icon ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব icon শেখ হাসিনার পাসপোর্ট আবেদন যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী icon ন্যূনতম মজুরি নির্ধারণে বৈঠকে বসছে বোর্ড icon ৭ কোম্পানির প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির icon এসিআইয়ের বোর্ড সভা ১২ নভেম্বর icon সেলভো কেমিক্যালের বোর্ড সভা ১২ নভেম্বর icon সিভিও পেট্রোকেমিক্যালের বোর্ড সভা ১৪ নভেম্বর icon লাভোলোর বোর্ড সভা ১২ নভেম্বর icon বিডি অটোকার্সের বোর্ড সভা ১২ নভেম্বর icon কাসেম ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১২ নভেম্বর icon ড্যাফোডিল কম্পিউটার্সের বোর্ড সভা ১২ নভেম্বর
down of head

‘ধর্ম যার যার উৎসবও তার তার’

একসময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা জাফর তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, অন্য ধর্মের অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো, অংশগ্রহণ করা, সহযোগিতা করার অর্থ হলো আপনি আপনার ইসলাম ধর্মের পাশাপাশি তাদের বিশ্বাসটাকেও সঠিক মনে করছেন বা তাদের বিশ্বাসকে স্বীকৃতি দিচ্ছেন।

আর যদি মনে করেন এতটুকু করাটা শুধুই ভদ্রতা তাহলে জেনে রাখুন ধর্ম যার যার উৎসবও তার তার। এটি একেবারেই ইসলামের বেসিক প্রিন্সিপাল এর মধ্যে পড়ে।

ইসলাম কে পাশ কাটিয়ে শুভেচ্ছা বিনিময় করে নিজেকে অনেক স্মার্ট প্রমান করার কোনো সুযোগ নেই, ইসলামে এ ব্যপারে স্পষ্ট ধারণা দেয়া আছে,
“বলো, “কাফিরেরা শোনো! তোমরা যা উপাসনা করো, আমি তা করি না। আর আমি যা উপাসনা করি, তোমরা তার উপাসক নও। তোমরা যা উপাসনা করছ, আমি কখনই তা করবো না। আর আমি যা উপাসনা করি, তোমরা তার উপাসক নও। তোমাদের ধর্ম তোমাদেরই থাকুক, আমার ধর্ম আমার।”
[সুরাহ্ -কাফিরুন]

আল্লাহ আমাদের সঠিক আক্বীদার বুঝ দিক।

সুজানা জাফর এক্ষেত্রে একটি হাদিসের উল্লেখ করেছেন।

রাসূল সাঃ বলেছেন, “শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তিপূজা করবে এবং কিছু লোক মূর্তিপূজারীদের সাথে মিশে যাবে।” ইবনু মাজাহ, আস-সুনান: ৩৯৫২

সম্পর্কিত খবর