শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

প্রধান অতিথির বক্তব্যে মীর নাজিম উদ্দিন আহমেদ
‘দেশের প্রায় দুই কোটি লোক এখন বীমার আওতায়’

বীমা শিল্পের উন্নয়ন ও ব্যবসা প্রসারের লক্ষ্য নিয়ে বিভাগীয় অফিসের শাখা প্রধানদের নিয়ে সভা করেছে ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড। আজ সোমবার সকালে বিভাগীয় শহর খুলনার হোটেল সিটি-ইন এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিম উদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন, ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স কোম্পানীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক এবং খুলনা শাখা প্রধান মো. আকবর হোসেন, যশোর শাখা প্রধান মো. হাসানুজ্জামান, বরিশাল শাখা অফিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর  মো. আবদুল আজিজ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদপুর শাখা প্রধান মো. জামাল উদ্দিন কানু প্রমুখ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিম উদ্দিন আহমেদ বলেন, বীমা শিল্পের উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করছে সরকার। যার ধারাবাহিকতায় খুলনাতে বিভাগীয় বীমা মেলা হয়েছে। বীমা শিল্পের গতিশীলতা বৃদ্ধিতে এই মেলা মাইলফলক হয়ে থাকবে। দু’দিন ব্যাপী র‌্যালী, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ফলে বাড়ছে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সম্পৃক্ততা। সরকার ও নিয়ন্ত্রন সংস্থার এই অব্যাহত চেষ্টাকে আমাদের কাজে লাগাতে হবে। দেশের মানুষের জীবন এবং প্রতিষ্ঠানের ঝুঁকি মোকাবেলায় প্রতিনিয়ত বীমা শিল্পের উপর আস্থাশীল হচ্ছেন, এটি অনুধাবণ করে দক্ষতার সাথে কাজ করে যেতে হবে।

মানুষের আস্থা ফেরাতে কোম্পানিগুলোকে বীমা দাবি নিষ্পত্তিতে বেশি জোর দেয়া হচ্ছে জানিয়ে ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আরো বলেন, বর্তমানে প্রায় দুই কোটি লোক বীমার আওতায় রয়েছে। ২০১৮ সালে জীবন বীমা ও সাধারণ বীমা কোম্পানিগুলো মোট ছয় হাজার ৬১১ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। ওই সময় নতুন করে এক কোটি লোক বীমার আওতায় এসেছে। তাই আমাদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

 

আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে মীর নাজিম উদ্দিন আহমেদ বলেন,  বীমা খাতে প্রিমিয়াম আয় বাড়াতে নতুন পণ্য আনার চেষ্টা চলছে। এ ক্ষেত্রে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষর প্রতিটি নির্দেশ যথাযথ পালন করতে হবে। কোনভাবেই আইন লংঘন করে ব্যবসা করা যাবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই গ্রাহক ও সকল প্রতিষ্ঠানকে যথাযথ সেবা দেওয়ার মধ্যদিয়ে সফলতা অর্জন করতে চায়  নন-লাইফ প্রতিষ্ঠান ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স কোম্পানী।

এ সময় শাখা প্রধানরা ব্যবসা পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতা ও দাবী তুলে, সমাধানের জন্য প্রধান অতিথির সহায়তা কামনা করেন। এবং প্রতিষ্ঠানের ব্যবসা প্রচার ও প্রসারের আশাব্যক্ত করেন।

 

সম্পর্কিত খবর