শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘রমজানে ৫০ হাজার টন তেল মজুত রাখা হবে’

 

রমজান মাসে ৫০ হাজার টন তেল মজুত রাখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, আমাদের পক্ষ থেকে সিরিয়াসলি স্টেপস নিয়েছি। প্রতিবছর তেলের স্টক রাখা হয় তিন হাজার মেট্রিক টন। এবার আমরা ৫০ হাজার টন তেল মজুত রাখার টার্গেট নিয়েছি। এছাড়াও প্রতিটি আইটেমে পাঁচ থেকে ছয় গুণ বেশি মজুদ রাখার ব্যবস্থা করেছি। আশা করছি, শক্ত হাতে এবার আমরা রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবো। গত বছরও রমাজন মাসে কোনো সমস্যা হয়নি। এবার আমরা সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। যাতে মানুষ সাশ্রয়ীদামে রমজানে নিত্যপণ্য ক্রয় করতে পারে।

রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ঢাকায় বাণিজ্য মেলার নামে দোকানদারি হচ্ছে- এমন প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকায় যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে তার আন্তর্জাতিক ক্যারেক্টর কমে গেছে। এ বছরই ওই স্থানে মেলার শেষ বছর। আগামী বছর নিজস্ব ভবনে এই মেলা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক রূপ ফিরিয়ে দেয়ার চেষ্টা করা হবে।

মন্ত্রী বলেন, রমজানে কোনো ব্যবসায়িই যাতে সিন্ডিকেট করতে না পারেন, সেজন্য সরবরাহ ঠিক রাখা হবে। সরবরাহ ঠিক রাখলে কেউ সিন্ডিকেট করতে পারবে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যাংকগুলো কথা দিয়েছে তারা এপ্রিল মাসের মধ্যেই এক ডিজিট সুদের হারে যাবে। তারা বলেছেন তাদের কিছু গ্রাহকের ডিপোজিট আছে যা এর জানুয়ারী ফ্রেব্রুয়ারী ও মার্চ মাসের মধ্যে তারা শেষ করবে। এরপর তারা সিঙ্গেল ডিজিট বাস্তবায়ন করবে। মন্ত্রী বলেন আগেও তারা কথা দিয়েছিল কিন্তু কথা রাখেনি। এবার তারা প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীকে কথা দিয়েছেন। আশা করি তারা এবার কথা রাখবেন।

এ সময় রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর তৌহিদুল ইসলাম শহীদুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর