শিরোনাম
icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম
down of head

দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক

দুর্বল বেসরকারি ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে আনা হবে। সেখান থেকেই তহবিল সহায়তা দেওয়া হবে দুর্বল ব্যাংককে। এমন পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম অনুষ্ঠিত হবে। এ পদ্ধতিতে দুর্বল ব্যাংককে সহায়তা দেওয়া হলে নতুন করে টাকা ছাপানোর প্রয়োজন পড়বে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি সত্ত্বেও উদ্বৃত্ত তারল্য থাকা ব্যাংকগুলো টাকা ধার দিতে গড়িমসি করছে। তা ছাড়া এ প্রক্রিয়া ধীরগতির। ফলে এটি দুর্বল ব্যাংকগুলোর সংকট কাটাতে খুব একটা ভূমিকা রাখতে পারছে না। তাদের অবস্থারও উন্নতি ঘটছে না। তাই তারল্য সংকটে থাকা বেসরকারি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে সহায়তার পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৮০ দিন মেয়াদি বিলের মাধ্যমে আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে এই অর্থ তোলা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, এই পদ্ধতিতে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিলে টাকা ছাপানোর প্রয়োজন পড়বে না। মুদ্রাবাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে এনে সেখান থেকেই সহায়তা করা হবে।

জানা গেছে, পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি তারল্য সংকট চলছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশে। ব্যাংকগুলোর শাখা ও বুথে গিয়ে চাহিদামতো টাকা পাচ্ছে না আমানতকারীরা।
গভর্নর হিসেবে ড. আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক ১১টি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। নানা অনিয়ম-দুর্নীতির কারণে ব্যাংকগুলোর বেশির ভাগের অবস্থা নাজুক ছিল। আওয়ামী লীগ সরকারের সময়ে নতুন টাকা ছাপিয়ে এসব ব্যাংককে তারল্যের জোগান দেয় কেন্দ্রীয় ব্যাংক। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর অনৈতিক ও অর্থনীতির জন্য ক্ষতিকর এ প্রক্রিয়াটি বন্ধ করে দেওয়া হয়।
এতদিন সংকটে থাকা ব্যাংকগুলোকে উদ্বৃত্ত তারল্য থাকা ব্যাংক থেকে ধার দেওয়া হচ্ছিল। আর এটি দেওয়া হচ্ছিল কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে। এ প্রক্রিয়ায় এ পর্যন্ত প্রায় ৭ হাজার কোটি টাকার মতো ধার দেওয়া হয়েছে। তবে আমানতকারীদের চাহিদার বিপরীতে যা খুবই কম। যে কারণে সংকটে থাকা ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতির উন্নতি দেখা যাচ্ছে না। এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে সহায়তা দেওয়ার নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সম্পর্কিত খবর