শিরোনাম
icon রমজানে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা icon ১০ দিনে রেমিট্যান্স এলো ১৪০ কোটি ডলার icon জানুয়ারির মধ্যে আইএমএফের কাজ শেষের আশা অর্থমন্ত্রীর icon পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের অনুদান icon রাজধানীতে ডিএমপির কড়া নজরদারি icon দর বৃদ্ধির শীর্ষে আমান কটন icon লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স icon হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৪ icon প্রথম শ্রেণিতে লটারি, অন্য শ্রেণিতে পরীক্ষা icon সূচকের উত্থানে লেনদেন ৭৫৭ কোটি টাকা icon পরিচালকের ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট খোলার সুযোগ icon বন্ধ ট্যানারি চালুতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী icon আফতাব অটোর বোর্ড সভা ১৫ নভেম্বর icon নাভানা সিএনজির বোর্ড সভা ১৫ নভেম্বর icon ডমিনেজ স্টিলের বোর্ড সভা ১৪ নভেম্বর icon রাজধানীতে গ্রেফতার ৪৬৬ জন icon এমজেএলের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইস্টার্ন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আমান কটনের প্রথম প্রান্তিক প্রকাশ icon সমতা লেদারের প্রথম প্রান্তিক প্রকাশ icon স্কয়ার টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু ফেব্রিক্সের প্রথম প্রান্তিক প্রকাশ icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ফের বাড়ল তেলের দাম icon আজ ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার
down of head

‘দণ্ড মওকুফ না হওয়া পর্যন্ত খালেদার বিদেশ যাওয়ার সুযোগ নেই’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি। দণ্ড মওকুফ না হওয়া পর্যন্ত তাকে বিদেশে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পর উনি যদি ক্ষমা করেন, তবেই বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন।

রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার সদরের পিটিআই রোডের নিজ বাসায় সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বেগম খালেদা জিয়া এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন দাবি প্রসঙ্গে প্রশ্ন রেখে হানিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম হঠাৎ করে আবিষ্কার করেছেনে বেগম খালেদা জিয়া নাকি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। মির্জা ফখরুল সাহেবদের লজ্জা হওয়া উচিত। একাত্তর সালে বেগম খালেদা জিয়ার যে কাহিনিগুলো আছে, সেটা এই প্রজন্মের মানুষরা জানে না। সেগুলোকে খুঁচিয়ে জনগণের সামনে তুলে ধরার জন্যই কি মির্জা ফখরুল এসব কথা বলছেন?
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া একজন অসুস্থ মানুষ। তার এই শারীরিক অসুস্থতার সময় এমন কোনো কথা বলা উচিত না, যেটা নিয়ে তার সম্মানহানি করে সবাই। কিন্তু যদি এই ধরনের নির্লজ্জ মিথ্যাচার করে ইতিহাসকে বিকৃত করে বেগম খালেদা জিয়াকে এখন জোর করে মুক্তিযোদ্ধা বানানোর চেষ্টা করা হয়, তাহলে তো ইতিহাসের এই কথাগুলো অটোমেটিক চলে আসবে।

তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে নিরপেক্ষ সরকারের দাবিটা যৌক্তিক না। কারণ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতে বহুবার বলেছিলেন দেশে পাগল ও শিশু ছাড়া কোনো নিরপেক্ষ ব্যক্তি নেই।

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়াম্যান আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ কুষ্টিয়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর